ড. ইউনূসকে চিঠি: অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মহাসচিব ড. ইউনূসের সরকারের সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। Read More
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ১৬ আগস্ট জাতিসংঘ মহাসচিব ড. ইউনূসকে চিঠি পাঠান। Read More
চিঠিতে জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশে শান্তি স্থাপন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।" Read More
চিঠিতে আন্তোনিও গুতেরেস উল্লেখ করেন, "এই সংকটময় সময়ে সহিংসতা প্রতিরোধ, জবাবদিহি নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পুনঃস্থাপন এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।" Read More
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, "আমি আশা করি যে আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে, যাতে তরুণ, নারী, সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের কণ্ঠস্বরও শোনা যাবে।"
আন্তোনিও গুতেরেস বলেন, "আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখি, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে। Read More
চিঠিতে বলা হয়, "আমি আপনাকে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি, বিশেষ করে মিয়ানমারে পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে।"
জাতিসংঘ মহাসচিব বলেন, "বাংলাদেশ বর্তমানে তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করছে। জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" Read More

No comments